ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং এর বিস্তারিত আলোচনা।

ডিজিটাল মার্কেটিং কি? এবং ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন সময় লাগে
ডিজিটাল মার্কেটিং কি? এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত আলোচনা 


 বর্তমান সময় মানুষ আজকাল অনলাইন নির্ভরশীল হয়ে পরেছে।তারা তাদের দৈনন্দিন সময়ের অনেক বড় একটা সময় কাটিয়ে থাকে অনলাইনে।এমনকি আপনিও আপনার দৈনন্দিন সময়ের অনেক বড় একটা সময় কাটিয়ে থাকেন অনলাইনে শুধু মাত্র ফেসবুক ইউটিউবের ভিডিও দেখে।কিন্ত এই সময়টাকে কাজে লাগিয়ে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারেন।আজকের কনটেন্টর মাধ্যমে আমি অনলাইন থেকে ইনকাম করা যয় কিভাবে তারই একটি স্পষ্ট ধারনা দেয়ার চেষ্টা করবো

অনলাইন থেকে ইনকাম করার অনেকগুলো মাধ্যম রয়েছে।যার মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো ডিজিটাল মার্কেটিং।তো আমি আজকের কন্টেন্ট এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ৫ টি প্রশ্নের সমাধান দিবো।এবং আমি আশা করি এই ৫টি প্রশ্নের উত্তরের মধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিং এর সম্পর্কে বিস্তারিত ধারনা পেয়ে যাবেন

১| ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেটিং আপনার ব্যাবসা বিকশিত করার অন্যতম একটি মাধ্যম।ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বলতে গেলে শুরুতেই বলতে হয় মার্কেটিং কি?

আর এর উত্তর হচ্ছে কোনো পন্য কিংবা সার্ভিসকে মানুষের কাছে প্রচার করাকেই মার্কেটিং বলে।একটা সময় আমরা ট্রেডিশনাল মার্কেটিং করতাম।শহর কিংবা বাজারের দেয়ালে পোস্টার লাগিয়ে যেকোন পন্যের প্রচার করতাম।

কিন্তু বর্তমানে মার্কেটিং সিস্টেম টা পরিবর্তন হয়েছে।এখন পন্য কিংবা সার্ভিস প্রচার করার জন্য সোসাল মেডিয়াতে বিঙ্গাপন দেয়া হয়।আর এই সোসাল মিডিয়াকে ব্যাবহার করে পন্যের প্রচার করাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়।

২| ডিজিটাল মার্কেটিং কিভাবে শিখবো?

ডিজিটাল মার্কেটিং শেখার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে।যার মধ্যে ইউটিউব হলো অন্যতম।এবং ইউটিউবকে ডিজিটাল মার্কেটিং কোর্স এর ভান্ডার বলা হয়ে থাকে।এখানে ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্টরা এবং ডিজিটাল মার্কেটিং কোর্স কারায় এমন প্রতিষ্ঠান গুলো তাদের কোর্সগুলো ইউটিউবে আপলোড করে।সেখান থেকে কোর্সগুলো করে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন একদম ফ্রীতে।এছাড়াও আপনি ডিজিটাল মার্কেটিং এর পেইড কোর্স করে ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন।

৩| বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেমন?

সারা বিশ্বে বর্তমানে ৫৫.০৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে।যাদের মধ্যে ৭৫ শতাংশ মানুষই সোসাল মিডিয়া ব্যবহার করে।তাই এদেরকে টার্গেট করে এবং ডিজিটাল প্লাটফর্মগুলো কাজে লাগিয়ে ব্যাবসার পথ আরো সমৃদ্ধ হচ্ছে।এবং ডিজিটাল মার্কেটিং এর চাহিদা সারা বিশ্বে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে সকল ব্যাবসা পরিচালিত হচ্ছে এবং  ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে।তাই আপনি যদি হতে পারেন একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তবে আপনার চাহিদা বেড়ে যাবে বহুগুণ। 

৪| ডিজিটাল মার্কেটিংয়ে ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা ইনকাম করা যায়?

ডিজিটাল মার্কেটিং করে কত টাকা ইনকাম করা যায় তা কেবল নির্ভর করবে আপনার উপর।আপনার যোগ্যতা,ধৈর্য এবং সময়ের উপর নির্ভর করবে আপনি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন।কিন্তু আপনি যদি কাজ জানেন তবে এখান থেকে প্রতি মাসে লাখ টাকার ও বেশি ইনকাম করার মতো সোর্স রয়েছে।আপনাকে সেই সোর্স সমূহ বের করার কৌশল গুলো জানতে হবে।তবেই আপনি হতে পারবেন একজন সফল ফ্রিল্যান্সার আর ইনকাম করতে পারেন লাখ টাকা প্রতি মাসে। 

৫| ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন সময় লাগে?

ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন সময় লাগবে তা নির্ভর করে আপনার শেখার আগ্রহের উপর।আপনি যদি প্রতিদিন ২ ঘন্টা ক্লাস করে ৩-৪ ঘন্টা ঐ বিষয়ের উপর প্রাকটিস করেন তবে আমি আশা করি আপনি ২-৩ মাসের মধ্যে ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম করতে পারবেন।

No comments

Powered by Blogger.